৪৮ মেগাপিক্সেল ক্যামেরায় এলো অপো এ৯২

১৬ জুলাই, ২০২০ ১৬:৩৮  
মোবাইল ফটোগ্রাফি ও লেটেস্ট সব ফিচারে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপোর শক্তিশালী ডিভাইসগুলো বরাবরই প্রযুক্তপ্রেমীদের আকৃষ্ট করেছে। এরই ধারাবাহিকতায় অপো এবার বাজারে এনেছে ‘এ’ সিরিজের নতুন স্মার্টফোন এ৯২। বিশাল স্টোরেজ, সাইড ফিঙ্গারপ্রিন্ট এবং এবং ৪৮ মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরা থাকছে এই ফোনে। অপো ‘এ’ সিরিজের এটিই প্রথম স্মার্টফোন যাতে রয়েছে পাঞ্চহোল ডিসপ্লে এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অপো এ৯২ স্মার্টফোনটির পেছনে ৪৮ মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরা সেটাপে আছে একটি ৪৮ মেগাপিক্সেলের (এফ/১.৭) প্রধান সেন্সর, ৮ মেগাপিক্সেল ১১৯ ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও দুটি পোর্ট্রেট স্টাইল লেন্স। প্রতি সেকেন্ডে ১২০ ফ্রেমে স্লো মোশন ভিডিও করার সুবিধা ছাড়াও ক্যামেরাটি ৪কে ভিডিও রেকর্ডিংও সমর্থন করে। ওয়াইড অ্যাঙ্গেলে অনন্য সব সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের (এফ/২.০) পাঞ্চ হোল ক্যামেরায় থাকছে অপোর উন্নত এআই বিউটিফিকেশন, সিন সিলেকশন। সারাদিনের স্মার্টফোন ব্যবহারের সুবিধার্থে অপো এ৯২ তে আছে বিশাল ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। পাশাপাশি ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় কাজের ফাঁকেও দ্রুত ফোন চার্জ দেওয়া যাবে। অপোর এই ফোনটিতে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। অপো এ৯২ স্মার্টফোনটি কেনা যাবে ২২,৯৯০ টাকায়। অরোরা পার্পল ও টোয়াইলাইট ব্ল্যাক রঙে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে সকল অপো আউটলেট এবং অনলাইন স্টোরে। স্মার্টফোনটি কিনে ১০০% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। অফারটি চলবে ৩১ জুলাই পর্যন্ত।